প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান জাতীয় এসএমই মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে, যা আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল। আয়োজক সংস্থা এসএমই ফাউন্ডেশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রেতা-বিক্রেতাদের চাহিদা ও অংশীজনদের অনুরোধে সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী মেলাটি শনিবার পর্যন্ত চলবে। মেলাটি ৩ এপ্রিল শুরু হয়। এতে এ বছর ১৮৩টি এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) প্রতিষ্ঠান তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। এতে কোনো প্রবেশমূল্য নেই।