এসএমই লোন বিষয়ে এবি ব্যাংকের প্রচারাভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএমই লোন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উত্সাহিত করতে এবি ব্যাংক লিমিটেড দেশব্যাপী একটি প্রচারাভিযান শুরু করেছে। সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের জিঞ্জিরা শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রচার কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকমল সিনহা চৌধুরী। এবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রচারাভিযান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান, ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মশিউর রহমান চৌধুরী, ঢাকা অঞ্চল ১-এর ব্যবস্থাপক মাহবুবুজ্জামান ও এভিপি (এসএমই) ফারুক আহমেদ প্রমুখ।