প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে সরকার ও এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি। কেমব্রিজের ইনস্টিটিউট অব ম্যানুফ্যাকচারিং (আইএফএম), ডিপার্টমেন্ট অব ইঞ্জিনিয়ারিং আয়োজিত এসএমই উন্নয়নে বিজনেস মডেল শীর্ষক এক কর্মশালায় এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ইয়ান ব্যামফোর্ড ও স্টিভ ইভান্স। কেমব্রিজ ইউনিভার্সিটিতে গত শুক্রবার কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার খন্দকার এম তালহা, কমার্শিয়াল কাউন্সিলর শরিফা খান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার, নারী উদ্যোক্তা ইসমত জেরীন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি