এসএমএস ব্যাংকিং সেবা চালু করল প্রাইম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক লিমিটেড এসএমএস ব্যাংকিং সেবা চালু করেছে।এ উপলক্ষে ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে যেকোনো মোবাইল ফোন থেকে তাঁদের অ্যাকাউন্ট বা হিসাবসংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এসএমএস ব্যাংকিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন।এসএমএসের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা অ্যাকাউন্ট ব্যালান্স, বৈদেশিক বিনিময় হার ও শেষ পাঁচটি লেনদেনের বিবরণ জানতে পারবেন। বিজ্ঞপ্তি।