প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি পূবালী ব্যাংক লিমিটেড এসএমএসভিত্তিক ব্যাংকিং সেবা চালু করেছে।পাশাপাশি ঋণের সুদ হারও কমিয়েছে। ব্যাংকের
পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী জানান, ঋণের সুদের হার সাড়ে ১৬ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।খাত ও ঋণের আকারভেদে এবং গ্রাহকের মান বিবেচনায় সুদের হার আরও কমানোর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।একই সংবাদ সম্মেলনে হেলাল আহমদ চৌধুরী এসএমএস ব্যাংকিং সেবা চালুর ঘোষণা দেন। তিনি জানান, এই সেবার আওতায় পূবালী ব্যাংকের গ্রাহকেরা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে সাধারণ ব্যাংকিং ছাড়াও অন্যান্য লেনদেনসংক্রান্ত তথ্য জানতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক