এসএমসি-ইএল ও অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি-ইএল) তাদের প্রেসক্রিপশন ফার্মাসিউটিক্যাল পণ্য বিতরণের জন্য অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। গত ৩০ জুলাই সোশ্যাল মার্কেটিং কোম্পানির ঢাকার সদর দপ্তরে চুক্তি স্বাক্ষর শেষে এসএমসি-ইএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী রেজা খান এবং অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশনের পক্ষে এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস আহমেদ চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশফাক রহমান, অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশনের পরিচালক ও সিওও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি