এসএমসি-জুলফারের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মাসিউটিক্যাল পণ্য তৈরির জন্য জুলফার বাংলাদেশের সঙ্গে টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষর করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সম্প্রতি রাজধানীতে সোশ্যাল মার্কেটিং কোম্পানির সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী রেজা খান এবং জুলফার বাংলাদেশের গ্রুপ জেনারেল ম্যানেজার সুধীর কুমার সিনহা। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।