প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ২০১৪ অর্থবছরের বার্ষিক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মোহাম্মদ আলী। সম্মেলনে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের এসএমসির ১২টি আঞ্চলিক অফিসের সেলস টিমের কর্মীদের প্রশংসা স্মারক দেওয়া হয়। এসএমসি এন্টারপ্রাইজের বিক্রয় উপমহাব্যবস্থাপক সাইদুর রহমান সম্মেলনে ২০১৪ অর্থবছরের পারফরমেন্স উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।