এসকাপ, আইসিসির সভায় বাংলাদেশি ব্যবসায়ী নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি রোকেয়া আফজাল রহমান ও ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিম রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘ সংস্থা ইউএনএসকাপের ব্যবসায়িক উপদেষ্টা পর্ষদের সভায় যোগ দিয়েছেন।রোকেয়া রহমান ও আসিফ ইব্রাহিম গতকাল কুয়ালালামপুরে শুরু হওয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিজনেস ফোরামেও যোগ দিচ্ছেন। আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে আরও বলা হয়, আইসিসিবির সভাপতির সঙ্গে সংগঠনের নির্বাহী পর্ষদের সদস্য বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক ও সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব জামিল আগামীকাল বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিশ্ব রপ্তানি উন্নয়ন ফোরামসহ একাধিক সভায় যোগ দেবেন।