প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিজনেস ফোরামের বৈঠক আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হতে পারে। ‘টেকসই ও পরিবেশবান্ধব ব্যবসা’ প্রতিপাদ্য নিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এসকাপ) বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিলের নবম সভা ১৯ মে ব্যাংককে সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সভায় অংশ নেয়।
বিজ্ঞপ্তি