এসকেএফ বাংলাদেশের অ্যাগ্রোভেট ডিভিশনের বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসকেএফ বাংলাদেশ লিমিটেডের অ্যাগ্রোভেট ডিভিশনের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১০ গতকাল রোববার রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।কোম্পানির চেয়ারম্যান লতিফুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে কোম্পানির পরিচালক শাহ্নাজ রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, সিমীন হোসেন এবং অ্যাগ্রোভেট ডিভিশনের উপদেষ্টা ইয়ান হফ্টাইজার, মহাব্যবস্থাপক আবদুর রহমান সরদার ও ন্যাশনাল সেল্স ম্যানেজার মহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। সম্মেলনে কোম্পানির অ্যাগ্রোভেট ব্যবসার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।