এসকোয়্যার নিট কম্পোজিটের রোড শো অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে ৫৭৬ কোটি টাকার ব্যবসায় সম্প্রসারণ করবে এসকোয়্যার নিট কম্পোজিট। এর মধ্যে শেয়ারবাজার থেকে সংগ্রহ করা হবে ১৫০ কোটি টাকা বা ২৬ শতাংশ। বুকবিল্ডিং পদ্ধতিতে এ টাকা তুলতে আগ্রহী প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রোড শো অনুষ্ঠিত হয়েছে। এসকোয়্যার নিট কম্পোজিটকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রোড শো অনুষ্ঠানে এসকোয়্যার নিট কম্পোজিটের চেয়ারম্যান মো. মোফাজ্জল হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান উল হাবিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি