প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসকোয়্যার প্লাস্টিকসের (ইপিএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এ উপলক্ষে সম্প্রতি ইপিএলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইপিএলের পণ্যের মান ও ডিজাইন দেখে সাদিয়া ইসলাম মৌ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এর সঙ্গে যুক্ত হয়ে এই পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা করতে সম্মতি দেন। বিজ্ঞপ্তি।