অ্যাপোলো হসপিটালস ঢাকার স্বত্বাধিকারী কোম্পানি এসটিএস হোল্ডিংস লিমিটেড সম্প্রতি ঢাকার র্যা ডিসন হোটেলে শেয়ারের মূল্য নির্ধারণী রোড শোর আয়োজন করে। বিনিয়োগ ভিত্তি সম্প্রসারণ, করপোরেট গভর্নেন্স, স্বচ্ছতার সুদৃঢ়করণ এবং চট্টগ্রামে ৩৪৬ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে ইকুইটি বিনিয়োগের উদ্দেশ্যে এসটিএস হোল্ডিংস আইপিও পরিকল্পনা গ্রহণ করেছে। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে সর্বপ্রথম কোম্পানি হিসেবে তালিকাভুক্তির প্রত্যাশা করছে এসটিএস হোল্ডিংস। আইপিও ইস্যু ব্যবস্থাপক হিসেবে যৌথভাবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং রেজিস্ট্রার টু ইস্যু হিসেবে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করবে। রোড শো অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ছাড়াও ডিএসই ও সিএসইর প্রতিনিধি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।