এসডিজি অর্জনে সহায়তা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনেসকোর নির্বাহী বোর্ডের ১৯৭ তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এই সহায়তা চেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি ইউনেসকোর নির্বাহী বোর্ডের ভাইস চেয়ারম্যান।

জনপ্রশাসন সচিব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রাথমিক শিক্ষাসহ শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সমস্যা মোকাবিলা, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ইউনেসকোর অঙ্গীকারের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

অধিবেশনে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধির মধ্যে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ও ইউনেসকোর বাংলাদেশের জাতীয় কমিশনের সচিব মঞ্জুর হোসেনও আছেন।

নির্বাহী বোর্ডের এ অধিবেশন ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভার সভাপতিত্বে গতকাল সোমবার শুরু হয়েছে।