প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ভূতত্ত্ব বিভাগ এবং এসপিই ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার সম্প্রতি এসপিই ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার পেট্রোলিয়াম সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শহীদ আকতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। সম্মেলনের বিভিন্ন আয়োজনে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন । বিজ্ঞপ্তি।