এসবিআইতে প্রথম নারী চেয়ারপারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুন্ধতী ভট্টাচার্য
অরুন্ধতী ভট্টাচার্য

ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ইতিহাসে প্রথম-বারের মতো নারী চেয়ারপারসন হয়েছেন অরুন্ধতী ভট্টাচার্য।
এসবিআইয়ের ২০৭ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী এই পদে নিযুক্ত হলেন। গত সোমবার এক বিবৃতিতে নতুন চেয়ারপারসনের নাম ঘোষণা করে ভারতের বৃহত্তম এই ব্যাংক।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর চেয়ারম্যান হিসেবে অবসর নেন প্রতীপ চৌধুরী। তাঁর স্থলাভিষিক্ত হলেন অরুন্ধতী ভট্টাচার্য।
১৯৭৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি এসবিআইতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন অরুন্ধতী ভট্টাচার্য। এরপর তিনি দেশের বৃহত্তম ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকের শীর্ষ পদে উঠে আসার ঠিক আগে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য।
নিয়োগ পেয়ে অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, তিনি দারুণ খুশি। তার ওপর এখন অনেক দায়িত্ব। ব্যাংককে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার লক্ষ্য বলে জানালেন তিনি। সূত্র: বিজনেস লাইন।