এসবিএসি ব্যাংক ও ঢাকা ওয়াসার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ঢাকা ওয়াসার মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকেরা এখন থেকে এসবিএসি ব্যাংকের মাধ্যমে ওয়াসার বিল পরিশোধ করতে পারবেন। রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, ক্রেডিট বিভাগের প্রধান হারুন-অর-রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।