এসবিএসি ব্যাংকের এটিএম সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার আজমপুর কসমো শপিং সেন্টারে সম্প্রতি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এটিএম সেবা চালু করা হয়েছে। এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম, উত্তরা শাখার ব্যবস্থাপক মো. সাঈদ বিন ইসলাম, অপারেশন ম্যানেজার খালেকুজ্জামানসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি