এসবিএসি ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাগেরহাটে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি ‘এএমএল/সিএফটি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। ফকিরহাটের লকপুর গ্রুপের করপোরেট কার্যালয়ের সম্মেলনকক্ষে কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. আব্দুল হামিদ এবং উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিন রিসোর্স পারসন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় এসবিএসির খুলনা জোনের ১৫ শাখার কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি।