এসবিএসি ব্যাংকের দিনব্যাপী কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘এএমএল/সিইএফ’-এর ওপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির কর্মকর্তাদের অংশগ্রহণে গতকাল শনিবার অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলওয়ার হোসেন ভুঁইয়া এবং মানবসম্পদ বিভাগের প্রধান গোলাম নবী। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লায়লা বিলকিস আরা ও নুরুন নাহার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মান্নান ব্যাপারী। বিজ্ঞপ্তি|