এসবিএসি ব্যাংকের নতুন এএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম আশরাফ উদ্দিন খান
এ কে এম আশরাফ উদ্দিন খান

এ কে এম আশরাফ উদ্দিন খান সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকে যোগ দিয়েছেন। এর আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। জনতা ব্যাংকের আগে তিনি সোনালী, রূপালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকে দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি সোনালী ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি সাত বছর সোনালী ব্যাংকের লন্ডন ও কলকাতা শাখায় দায়িত্ব পালন করেছেন।বিজ্ঞপ্তি