প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের কানাইখালী নাহার মার্কেটে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৫৪তম শাখা খোলা হয়েছে। সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি