এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন মো. গোলাম ফারুক। ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে তিনি এই পদে যোগ দেন। এর আগে তিনি এই ব্যাংকেরই জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গোলাম ফারুক ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। বিজ্ঞপ্তি