এসবিএসি ব্যাংকের শাখা খুলনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৪৬তম শাখা সম্প্রতি খুলনার বটিয়াঘাটায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, পরিচালক এস এম আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।