এসবিএসি ব্যাংকের শাখা মংলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৩৩তম শাখার কার্যক্রম বাগেরহাটের মংলার দিগরাজ বাজারে শুরু হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন শাখাটির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল হোসেন, মো. আমজাদ হোসেন, ক্রেডিট বিভাগের প্রধান ও এসইভি হারুন-অর-রশিদ, শাখা ব্যবস্থাপক ও এফএভিপি মো. তরিকুল ইসলামসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।