প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মিরপুর ১০ নম্বর গোলচক্করসংলগ্ন গ্যালাক্সি হাসপাতাল ভবনে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা চালু করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। বুথ দুটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন খান, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।