এসবিএসির ৪০তম শাখা টেকেরহাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৪০তম শাখা মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় শাখা ব্যবস্থাপক মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।