এসহক ইন্টারন্যাশনাল টিবিএফ পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস মনিহারি আমদানিকারক ও পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান এসহক ইন্টারন্যাশনাল সম্প্রতি ‘থাইল্যান্ড’স বেস্ট ফ্রেন্ড (টিবিএফ) ২০১১’ পুরস্কার লাভ করেছে।থাইল্যান্ড থেকে পণ্য আমদানির স্বীকৃতিস্বরূপ এই সম্মানসূচক পুরস্কারটি দেওয়া হয়। থাই সরকারের রপ্তানি উন্নয়ন বিভাগ (ডিইপি) ৩০টি দেশের ১০০টি আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে এই পুরস্কার বিতরণ করে।থাই প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া পুরস্কার বিতরণ করেন। তাঁর কাছ থেকে থাই গভর্নমেন্ট হাউসে এসহক ইন্টারন্যাশনালের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাইদুল হক জুয়েল।এসহক ইন্টারন্যাশনাল হচ্ছে বাংলাদেশে থাইল্যান্ডের হর্স ব্র্যান্ডের পণ্যের একমাত্র পরিবেশক। বিজ্ঞপ্তি।