এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিক্রয় ও বিপণন সম্মেলন
এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস, ফুডস, ব্র্যান্ডেড কমোডিটিস ও লজিস্টিকসের ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন-২০১১’ সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির এক হাজার ৮০০ প্রতিনিধি যোগ দেন।সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা। এ সময় কোম্পানির নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর আলমগীর আশরাফ বিন তাজ, এসিআই ফুডসের বিজনেস ডিরেক্টর আহমেদ ফেরদৌস আসিফ, ফ্লাওয়ার অ্যান্ড এডিবল অয়েলের বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা, এসিআই সল্ট ও পার্সোনাল কেয়ারের বিজনেস ম্যানেজার কামরুল হাসান এবং মার্কেটিং ম্যানেজার মফিজুল হোসাইন উপস্থিত ছিলেন। দেশে এসিআই অ্যারোসল, স্যাভলন, এসিআই কয়েলের পণ্য উৎপাদন এবং বাজারজাত করে থাকে। এসিআই কোলগেট, নিভিয়া, ইকুয়াল/ক্যান্ডেরাল, গোদরেজ কনজ্যুমার প্যানাসনিক অডিও ভিজ্যুয়াল প্রোডাক্ট ইত্যাদি সামগ্রীর একমাত্র পরিবেশক ও মার্কেটিং পার্টনার। বিজ্ঞপ্তি।