প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার ‘এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস, ফুডস ও ব্র্যান্ডেড কমোডিটিস’-এর বার্ষিক সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আরিফ দৌলা। এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এসিআই সল্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর কোম্পানির প্রতিনিধিদের সামনে চলতি বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা, কামরুল হাসান, বিজনেস ম্যানেজার মফিজুল হোসাইন, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, জাহিদ হোসেন, অবন্তী কুমার সরকার অনুষ্ঠানে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি