এসিআই কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিআই কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
এসিআই কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ৩৯ জন শিশু-কিশোর প্রতিযোগী অংশ নেয়। অঙ্কনের বিষয় ছিল ‘এসো, স্বাধীনতার রঙে রাঙাই’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। বিচারক ছিলেন চিত্রশিল্পী হাশেম খান। বিজ্ঞপ্তি।