এসিআই গ্রুপের সঙ্গে এইচএসবিসির ডলার ও ইউরো সিগাল লেনদেন
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড সম্প্রতি এসিআই গ্রুপের সঙ্গে দুটি ইউএস ডলার ও ইউরো সিগাল লেনদেন সম্পন্ন করেছে।আন্তর্জাতিক বাজারে এ ধরনের লেনদেন গ্রাহকের বৈদেশিক মুদ্রা বিনিময় হার সংশ্লিষ্ট ঝুঁকিই কমায় এবং আর্থিকভাবেও লাভবান করে। এ জন্য অবশ্য গ্রাহককে কোনো বাড়তি ফি দিতে হয় না, যা সাধারণ ফরওয়ার্ড লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। এ সম্পর্কে এসিআই গ্রুপের অর্থ ও পরিকল্পনাবিষয়ক নির্বাহী পরিচালক মুয়াল্লেম এ চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক আর্থিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে নিতে সিগাল উদ্যোগটি একটি মাইলফলক হয়ে থাকবে।’এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল মার্কেটস প্রধান বাশার এম তারেক এ প্রসঙ্গে বলেন, ‘স্থানীয় আর্থিক বাজারের উন্নয়নে ও গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিশ্বমানের সমাধান দিতে এইচএসবিসি সব সময় সচেষ্ট। আর এসব কিছুই আমরা করি স্থানীয় আইনিকাঠামোর সঙ্গে সাযুজ্য রেখে। এই উদ্যোগে এসিআই গ্রুপকে সহযাত্রী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত।’ বিজ্ঞপ্তি।