এসিআই ডিজেল জেনারেটরের উদ্বোধন

এসিআই মটরস ডিজেল জেনারেটরের মাধ্যমে তাদের পাওয়ার জেনারেশন শাখার সূচনা করেছে। ছবি: বিজ্ঞপ্তি
এসিআই মটরস ডিজেল জেনারেটরের মাধ্যমে তাদের পাওয়ার জেনারেশন শাখার সূচনা করেছে। ছবি: বিজ্ঞপ্তি

এসিআই লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস ডিজেল জেনারেটরের মাধ্যমে তাদের পাওয়ার জেনারেশন শাখার সূচনা করেছে। এসিআই মটরস বাংলাদেশে কৃষি যান্ত্রীকিকরণের সর্ববৃহৎ সমন্বয়কারী এবং কৃষিজ যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন্ড হারভেস্টর, রিপার ইত্যাদিতে শীর্ষস্থানে রয়েছে। এ ছাড়া উন্নতমানের পণ্য সরবরাহ ও প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির রয়েছে কন্সট্রাকশন ইকুইপমেন্ট এবং ইয়া মাহা মোটরসাইকেল।

এসিআই মটরসের সব পণ্যই বাংলাদেশি জনগণের জীবনের ধারাবাহিক উন্নতির গতি বাড়াতে সাহায্য করছে। এসিআই মটরস যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম জেনারেটর উৎপাদনকারী প্রতিষ্ঠান ইওর পাওয়ারের পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিষ্ঠানটির রয়েছে ৫ কেভিএ হতে ২৫০০ কেভিএ পর্যন্ত ডিজেল জেনারেটর। এই ব্রান্ডের জেনারেটরটির রয়েছে জেনুইন পারকিনস ইঞ্জিন, স্টার্ট অন ডিমান্ড, রিমোট মনিটরিং সুবিধা এবং লো নয়েজ লেভেল। শতভাগ যুক্তরাজ্যর তৈরি এই উন্নতমানের জেনারেটরের জন্য এসিআই মটরস অন দা স্পট সার্ভিস এবং স্পেয়ার্সের নিশ্চয়তা প্রদান করছে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এসিআই মটরস তাদের করপোরেট হেড অফিস এসিআই সেন্টারে ইওর পাওয়ার জেনারেটরের উদ্বোধনের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, এসিআই মটরসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেকটর সুব্রত রঞ্জন দাস, এসিআই মটরসের ইন্টারন্যাশনাল সেলস ডিরেক্টর বেন হুইট মারস, ইওর পাওয়ার লিমিটেড এবং এসিআই মটরসের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।