এসিআই পাওয়ার টিলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিআই পাওয়ার টিলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে গত ২৪ আগস্ট কোম্পানির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস ও মাশরাফি বিন মুর্তজা চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ফা হ আনসারী, এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং) প্রদীপ কর চৌধুরী, মার্কেটিং ম্যানেজার আসিফ ফয়সাল রুমি। গত ৩১ আগস্ট মাশরাফিকে তাঁর নিজ বাড়ি নড়াইলে এসিআই মোটরসের প্রতিনিধিদল উপহার হিসেবে একটি এসিআই পাওয়ার টিলার হস্তান্তর করে। বিজ্ঞপ্তি