
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে সারা দেশের তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে সৃজনশীল রচনা প্রতিযোগিতা ‘মাতৃভাষা মা’। গতকাল রোববার ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারের কনফারেন্স হলে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডাইরেক্টর অনুপ কুমার সাহা, বিজনেস অপারেশনস ম্যানেজার মইনুর রহমান, কথাসাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক প্রমুখ। দেশের সাতটি বিভাগের ৫৬টি স্কুলের শিক্ষার্থীরা দুটি বিভাগে সরাসরি অংশ নেবে এই সৃজনশীল লেখা প্রতিযোগিতায়। দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা ওয়েব পেইজ থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ওয়েব পেইজের ঠিকানা: www. matribhashaymaa. com। বিজ্ঞপ্তি