এসিআই পিওর 'মাতৃভাষায় মা' প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিআই পিওর ‘মাতৃভাষায় মা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ১০ এপ্রিল এসিআই সেন্টারে এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। মাতৃভাষায় মা-সৃজনশীল চিত্রাঙ্কন ও লেখা প্রতিযোগিতায় দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে সেরা ৩০ জনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কোম্পানির নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর। শুভেচ্ছা বক্তব্য দেন বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা। অনুষ্ঠানে প্রতিযোগীদের চিত্রকর্ম ও লেখাগুলো প্রদর্শন করা হয় এবং প্রতিযোগিতার একটি অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখানো হয়। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।