এসিআই ফরমুল্যাশন্সের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিআই ফরমুল্যাশন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ২৫ শতাংশ নগদ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে আড়াই টাকা) এবং ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ১৩ জুন দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৬ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির লভ্যাংশ ১৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় ৪.৮৯ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ৫৪.৬৩ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩.৫২ টাকা। এর আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লভ্যাংশ ছিল নয় কোটি ১০ লাখ টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় ৩.০৫ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ৫২.৭৩ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৪.৮৪ টাকা।