এসিআই বাজারে আনছে ইয়ামাহা মোটরসাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বাজারে এখন থেকে ইয়ামাহা মোটর গ্রুপের মোটরসাইকেল বিক্রি করবে এসিআই মোটরস। স্থানীয় কোম্পানিটি একই সঙ্গে ইয়ামাহা মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশও আমদানি করবে।
ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী। এসিআই মোটরসের ব্যবসায় পরিচালক সুব্রত রঞ্জন দাস ও জিএম আসিফ উদ্দিন এতে উপস্থিত ছিলেন।
এফ এইচ আনসারী বলেন, আগামী আগস্ট মাস থেকে বাংলাদেশে ১০০ সিসি থেকে ১৫০ সিসি পর্যন্ত ইয়ামাহার প্রিমিয়ামসহ সব মডেলের মোটরসাইকেল বিক্রি করবে এসিআই মোটরস। এর মধ্যে ১৫০ সিসির মোটরসাইকেলের সম্ভাব্য দাম হবে আড়াই থেকে পাঁচ লাখ টাকা।
এফ এইচ আনসারী আরও বলেন, এসিআই মোটরস ৫ জুন বাংলাদেশের বাজারে ইয়ামাহা মোটরসাইকেল ও এর খুচরা যন্ত্রাংশ বিক্রির জন্য ইয়ামাহা মোটরের সঙ্গে একটি চুক্তি সই করেছে।