প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিআই মটরস রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানির প্রধান কার্যালয়ে ‘ভাইব্র্যান্ট পার্টনারস প্ল্যানিং মিটিং’ শীর্ষক দুই দিনের এক কর্মসূচির আয়োজন করে। এতে এসিআই মটরসের সঙ্গে সম্পৃক্ত দেশের সব প্রান্তের মেশিনারি ব্যবসায়ীদের একত্রিত করা হয়। অনুষ্ঠানে ডিলারদের ব্যবসায়িক কাজ সহজ করতে ট্যাব এবং ‘ডিলার ম্যনেজমেন্ট সিস্টেম’ নামক সফটওয়্যার দেওয়া হয়। পরে ডিলারদের মধ্যে ন্যাশনাল চ্যাম্পিয়ন ডিলার পুরস্কারসহ ছয়টি শ্রেণিতে মোট ১৬টি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশের কৃষিতে অবদান রাখায় চীনের জিজিইয়াং সিফেং মেশিনারি কো. লিমিটেডের চেয়ারম্যান ওয়াংকে পুরস্কৃত করা হয়। এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী, ব্যবসা পরিচালক সুব্রত রঞ্জন দাস, মহাব্যবস্থাপক আজম আলী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি