প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ইয়ামাহা মোটরসাইকেল ও খুচরা যন্ত্রাংশের পরিবেশক এসিআই মোটরস লিমিটেড আগ্রহী ক্রেতাদের জন্য দিচ্ছে টেস্ট রাইডের সুযোগ। আগ্রহী ব্যক্তিরা আর-১৫ ভার্সন ২, ফেজার ভার্সন ২, এফ জেড এস ভার্সন ২ এবং স্যালুটো ডিস্ক ও ড্রাম মোটরসাইকেল চালিয়ে অভিজ্ঞতা নিতে পারবে। গত শুক্রবার ঢাকায় বসুন্ধরা ৩০০ ফুট রাস্তায় দ্বিতীয়বারের মতো আয়োজিত টেস্ট রাইডে ২০০ জন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস, মার্কেটিং ম্যানেজার রবিউল হক, প্রোডাক্ট ম্যানেজার রাজিব নূর প্রমুখ। বিজ্ঞপ্তি