এসিআই লিমিটেডের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ৮০ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে আট টাকা) নগদ এবং ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ১৩ জুন সকাল ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৬ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত সাকুল্যে প্রতিষ্ঠানটির মোট লভ্যাংশ ২৩ কোটি ৮০ লাখ টাকারও বেশি, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ২১২.৭৪ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৬.৫২ টাকা। তার আগের বছরে একই সময়ে সাকুল্যে প্রতিষ্ঠানটির মোট লভ্যাংশ ছিল ২১ কোটি ৬০ লাখ টাকারও বেশি, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ২২৩.০৪ টাকা এবং নেটা অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৬.১৭ টাকা।