এসিআই সল্টের ওএইচএসএএস সনদ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ প্রা.) লিমিটেড থেকে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি (ওএইচএসএএস ১৮০০১:২০০৭) সনদ পেয়েছে এসিআই সল্ট লিমিটেড। দেশের লবণ শিল্পের ইতিহাসে কোনো কোম্পানি এই প্রথম এ সনদ পেল। এই সনদ যেকোনো প্রতিষ্ঠানের ন্যূনতম পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে, যার ফলে একটি প্রতিষ্ঠান তার ঝুঁকি শনাক্তকরণ এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ায়। এই সনদের মূল লক্ষ্য হলো সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া ও কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের সুরক্ষাব্যবস্থা ত্বরান্বিত করা। কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষায় এসিআই সল্ট লিমিটেড সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। বহু বছর ধরে কর্মক্ষেত্রে পেশাগত ঝুঁকি নিয়ন্ত্রণ করার স্বীকৃতিস্বরূপ এ সনদটি কোম্পানি হিসেবে এসিআই সল্ট লিমিটেডকে লবণ শিল্পে একটি আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করেছে। বিজ্ঞপ্তি।