এসিআইয়ের স্টক লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসআিই) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর বেইলি রোডের একটি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। সভায় ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক হিসাব গৃহীত ও অনুমোদিত হয়। শেয়ার হোল্ডাররা ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।