এসিআইয়ের অত্যাধুনিক রাইস মিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুরে দৈনিক ২৮৮ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির রাইস মিল স্থাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেড। এতে সহায়তা দিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুইজারল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান বুলার। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর ও বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহার উপস্থিতিতে বুলারের কান্ট্রি ম্যানেজার ইমরান উদ্দীন ও অন্য কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ইনস্টিটিউশন সেলসের মহাব্যবস্থাপক অবন্তি কুমার সরকার, সেলস ম্যানেজার রাহাত আলী পাটোয়ারীসহ কোম্পানির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।