প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস আমেরিকার কেস কোম্পানির ‘কেস কনস্ট্রাকশন ইকুইপমেন্ট’-এর বাজারজাত শুরু করেছে। এ উপলক্ষে গত সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। তিনি এসিআইয়ের এই নতুন পণ্যের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, কেস কনস্ট্রাকশন ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিজিৎ গুপ্ত, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান এবং এসিআই এগ্রি বিজনেসের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী প্রমুখ। বিজ্ঞপ্তি।