এসিআইয়ের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিআই ফার্মাসিউটিক্যালসের দিনব্যাপী বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তারা যোগ দেন।সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা। এতে কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা এম মহিবুজ জামান, বিক্রয় ও বিপণন পরিচালক আবদুস সাদেক উপস্থিত ছিলেন।আরিফ দৌলা ২০০৯ সালে সাফল্য অর্জনের জন্য কোম্পানির কর্মকর্তাদের ধন্যবাদ দেন। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসিআই ফার্মাসিউটিক্যালস নিরলস কাজ করে যাবে।এম মহিবুজ জামান বাজারে সর্বাধুনিক পণ্য সরবরাহে এসিআইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।সম্মেলনে কোম্পানির সাফল্য অর্জনকারী বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।