এসিএস টেক্সটাইল পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভানস গত বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসিএস টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড পরিদর্শন করেছেন।এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী, পরিচালক ম্যাক্স কোহেন মার্টিন স্লকিসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্রিটিশ হাইকমিশনার এসিএস টেক্সটাইলের উইভিং, প্রসেসিং ও স্টিচিং ইউনিটের উত্পাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সম্পূর্ণ ব্রিটিশ অর্থায়নে ২০০৫ সালে ২৮ একর জমির ওপর শতভাগ রপ্তানিমুখী এসিএস টেক্সটাইল গড়ে তোলা হয়। বিজ্ঞপ্তি।