প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাক্রিডিটেশন কাউন্সির ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) সদস্যপদ লাভ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও অর্থনীতি অনুষদের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে সদস্যপদ লাভের স্বীকৃতি স্মারক গ্রহণ করা হয়। এসিবিএসপির নির্বাহী পরিচালক ও সিইও ডগলাস ভিল্যান্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের হাতে এই সদস্যপদ সনদ তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য এম লুৎফর রহমান, সহ-উপাচার্য মো. গোলাম রহমান, রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা। বিজ্ঞপ্তি।