এসিসিএর সঙ্গে ইস্টার্ন ব্যাংক কো-ব্র্যান্ডেড কার্ড চালু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) অ্যাসোসিয়েশন অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের সঙ্গে একটি কো-ব্র্যান্ডেড কার্ড চালু করেছে।অর্থ পরিশোধ পদ্ধতি সহজ করতে বাংলাদেশে এই প্রথম কোনো ব্যাংক একটি শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগ নিল।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, এসিসিএ বাংলাদেশের আবাসিক পরিচালক মহুয়া রশিদ যৌথভাবে গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইবিএল-এসিসিএ কার্ডের উদ্বোধন করেন।ইবিএল-এসিসিএ মূলত একটি ভিসা প্রিপেইড বা ভার্চুয়াল কার্ড, যার মাধ্যমে এসিসিএর পরীক্ষা ও নিবন্ধন ফি অনলাইনে জমা দেওয়া যাবে। ইস্যুকৃত কার্ডটির মেয়াদ দুই বছর। নির্ধারিত কিছু ইবিএল শাখায় কার্ডগুলো পাওয়া যাবে। কার্ডে নগদ অর্থ ভরতে কোনো ফি লাগবে না। এসিসিএ বাংলাদেশ অফিস থেকে শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য জানতে পারবেন।